Tuesday, September 29, 2009

ঢাকা শহর... একটি উন্নত বস্তি...

দিনকে দিন ঢাকা একটি উন্নত থেকে উন্নততর বস্তিতে পরিনত হচ্ছে। আর আমি সেই বস্তির এক বাসিন্দা।

চিটাগাং এ আমাদের বাসার হাটার দুরত্বে ছিল চারটি মাঠ। আমাদের বাসার সামনে যে গলি ছিল তাতেও আমরা অনায়াসে অনেক খেলাধুলা করতে পারতাম। আর এখন আমার ছেলের একমাত্র খেলার জায়গা আমাদের ডাইনিং রুমটা। কি দুঃখজনক!!!

এই ব্যাপারটা আমি কয়েক বছর আগে আমার ছেলে হবার আগে একদম ধরতে পারিনি। এখন ছেলে বড় হচ্ছে সিসিম পুর দেখে দেখে। আহারে... ওদের শারিরিক মানসিক বিকাশের জন্য খেলাধুলা বা বিনোদনের সুযোগ খুব সীমিত। যেকটি মাঠ এখনো আছে ঢাকায়, সেগুলোতে এত ভীড় থাকে যে বাচ্চাকে নিয়ে যেতে ইচ্ছে করে না।

ঢাকার বাইরে থেকে যাতায়াতের ব্যবস্থা এতো খারাপ যে যতবার এই শহরে ঢুকতে হয় ততবার আমি ভাবি, কেন আমি এই শহরে থাকি? গাজীপুরে আইটি পার্ক হলে আমি খুব করে চাইব আমাদের অফিস সেখানে শিফ্‌ট করতে। কিংবা ঢাকা চিটাগাং এক্সপ্রেস হাইওয়ে বা পাতাল রেল হলে আমি অবশ্যই ঢাকার বাইরে শিফ্‌ট করার চেষ্টা করব।

এই বস্তিতে আমার দম বন্ধ হয়ে আসে। কবে যে মুক্তি পাব?

No comments: